হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা না করায় জাতিসংঘের সমালোচনা ইয়েমেনের

হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা না করায় জাতিসংঘের সমালোচনা ইয়েমেনের
ছবি: রয়টার্স

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে পশ্চিমা সমর্থিত লেবানন সরকার। তবে হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছে তারা।

বিজ্ঞাপন

জাতিসংঘে নিযুক্ত পশ্চিমা সমর্থিত ইয়েমেনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সাদি বলেন, হুথিরা সামরিক অভিযান জোরদার করছে। একই সঙ্গে লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এমন এক সংকটময় সময়ে নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব এসেছে।

ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে আল-সাদি বলেন, ‘নিরাপত্তা পরিষদ বিষয়গুলোকে যথাযথ নামে অভিহিত করতে এবং হুথি মিলিশিয়াদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বর্ণনা করতে না পারায় আমরা দুঃখিত।’

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। এর মাধ্যমে ইয়েমেন সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি হুথিদের হামলার নিন্দা জানানো হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন