আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার সৌদি বার্তা সংস্থা একথা জানায়। প্রতিবেদনে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশি জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও অভিনন্দন জানান সৌদি যুবরাজ।

বিজ্ঞাপন

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রায় ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করে বিএনপি। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

এরআগে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়। এর মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী; ৬৮টি। বাকি আসনগুলোতে বিভিন্ন জোট, দল ও স্বতন্ত্র প্রার্থিরা জয়ী হয়েছেন। এবারের নির্বাচনে বিজয়ীদের মধ্যে প্রায় ১৫০ জন এর আগে কখনো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন