তেহরান দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে স্লোভাকিয়া

তেহরান দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে স্লোভাকিয়া

ইরান-ইসরাইল চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির হওয়ায় তেহরানে অবস্থিত তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্লোভাকিয়া।

স্লোভাকিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করেছে, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সামরিক সংঘাত বৃদ্ধি পাওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

সব কর্মীকে ইরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।

স্লোভাকিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়াও তেহরানে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।

আজ শুক্রবার রাতেও তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ জানিয়েছে, রাতে তারা তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যেখানে ৬০টিরও বেশি ইসরাইলি যুদ্ধবিমান অংশ নেয়।

এই হামলায় প্রায় ১২০টি বোমা বা অস্ত্র ব্যবহার করা হয়, যেগুলো ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে নিক্ষেপ করা হয়।

ইসরাইলের দাবি, ওই গবেষণা কেন্দ্র ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত।

আইডিএফ আরও জানায়, ইরানও ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে, মূলত ইসরায়েলের দক্ষিণাঞ্চলে তারা হামলা চালায়।

যদিও ইরান এই হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন