বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম
প্রতীকী ছবি

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরো কমেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ কমে ৮৭ দশমিক ৬৯ ডলারে নেমেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩০ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮১ দশমিক ৯৭ ডলার।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমতে পারে। এ আশঙ্কায় ২০২৬ সালের বৈশ্বিক তেল চাহিদা বৃদ্ধির পূর্বাভাসও কমানো হয়েছে।

তবে একই সংঘাত তেলের সরবরাহে সম্ভাব্য সংকট তৈরি করতে পারে। সরবরাহে বড় ধরনের ব্যাঘাতের আশঙ্কা থাকায় বাজারে তেলের দাম আরো কমে যাওয়ার ক্ষেত্রে এটি বাধা তৈরি করছে।

বুধবার প্রকাশিত মাসিক তেলবাজার প্রতিবেদনে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ২০২৬ সালে বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। নতুন পূর্বাভাস অনুযায়ী, এ বছর বিশ্বে প্রতিদিন তেলের চাহিদা বাড়তে পারে ৫ লাখ ৮০ হাজার ব্যারেল।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন