যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই ও আলোচনা নিয়ে ইরানের নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই ও আলোচনা নিয়ে ইরানের নতুন বার্তা

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপে ভীত নয় তেহরান। লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টাও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গালিবাফ বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে সামরিক ময়দানে উপস্থিত আছি। প্রতিপক্ষকে নতুন নতুন চমক উপহার দিয়ে মোকাবিলা করব। পাশাপাশি সামরিক ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা ও ইরানি জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কূটনীতির হাতিয়ারও ব্যবহার করব।’

বিজ্ঞাপন

গত মাসে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে বিভিন্ন শর্ত দিয়ে একটি আনুষ্ঠানিক তালিকা পাঠায় ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে—সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা; জব্দ করা ইরানি অর্থ বা তহবিল অবমুক্ত করা; ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ তুলে নেওয়া; ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করা; ইরানের প্রতিপক্ষদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করা এবং ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করা।

সূত্র: আর জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন