তেলের দাম আবারও ব্যারলপ্রতি ১০০ ডলার ছাড়াল

তেলের দাম আবারও ব্যারলপ্রতি ১০০ ডলার ছাড়াল

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েক ডজন দেশ রেকর্ড পরিমাণে জরুরি মজুত ছাড়ার ঘোষণা দেওয়ার পরেও তেলের দাম কমেনি।

বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের নতুন করে হামলার প্রভাবে তেলের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ ডলার ৯২ সেন্টে।

সোমবার তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার অতিক্রম করে। তারপর থেকে দাম ব্যাপকভাবে ওঠানামা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন