ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অর্ধেক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর শেষ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অর্ধেক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর শেষ

ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরাইলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র তার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অর্ধেকই ব্যবহার করে ফেলেছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনী ইসরাইলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ২০০টিরও বেশি থাড ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, যা পেন্টাগনের মোট মজুতের প্রায় অর্ধেক।

বিজ্ঞাপন

এছাড়াও, যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্যসাগরে জাহাজ থেকে ১০০টিরও বেশি স্ট্যান্ডার্ড মিসাইল-৩ এবং স্ট্যান্ডার্ড মিসাইল-৬ ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছিল।

প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধের সময় ইসরাইল তার নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনেক কম ব্যবহার করেছে।

ওয়াশিংটন পোস্টে তথ্যমতে, ইসরাইলি বাহিনী ১০০টিরও কম অ্যারো ইন্টারসেপ্টর এবং প্রায় ৯০টি ডেভিড’স স্লিং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে বলেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে ইসরাইলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রকে সম্ভবত আরো বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হবে। কারণ, ইসরাইল তাদের কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি রক্ষণাবেক্ষণের জন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন