আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরে বিক্ষোভে হস্তক্ষেপ না করতে আইসিইকে নির্দেশ ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরে বিক্ষোভে হস্তক্ষেপ না করতে আইসিইকে নির্দেশ ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে বিক্ষোভে হস্তক্ষেপ না করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো শহর থেকে ফেডারেল সহায়তা চাওয়া হলে তখনই শুধু হস্তক্ষেপ করা যাবে বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই/আইস) এজেন্ট মোতায়েন এবং সেখানে এজেন্টদের গুলিতে দুই মার্কিন নিহত হওয়ার জেরে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার ট্রাম্প এই নির্দেশ দেন।

বিজ্ঞাপন

ট্রাম্প তার নিজ সামাজিক গমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জানান, ডিএইচএস মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি ডিএইচএস মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে তিনি বলেছেন, ‘কোনো পরিস্থিতিতেই আমরা ডেমোক্র্যাট শাসিত শহরগুলোতে বিক্ষোভের বিষয়ে হস্তক্ষেপ করব না, যতক্ষণ না তারা আমাদের সাহায্য চায়।’

তবে আইসিই ও বর্ডার পেট্রোল ফেডারেল ভবনগুলো রক্ষা করার জন্য কাজ করবে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘আমাদের অফিসারদের মুখে থুতু ফেলা হবে না, আমাদের গাড়ির হেডলাইটে ঘুষি বা লাথি মারা হবে না এবং আমাদের যানবাহন বা যোদ্ধাদের ওপর কোনো পাথর বা ইট নিক্ষেপ করা হবে না। যদি তা করা হয়, তাহলে তাকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের আদালত, ফেডারেল ভবন বা আমাদের সুরক্ষার অধীনে থাকা অন্য কোনো কিছুকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেব না।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন