নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ: রেড ক্রস

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ: রেড ক্রস

নেপালে বুধবারের ভয়াবহ বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।

বিজ্ঞাপন

দেশটিতে আবারো বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন নেপালে আইএফআরসির প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার। নতুন করে বন্যার আশঙ্কায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নেপালে সহায়তা কার্যক্রম জোরদার করতে আড়াই কোটি সুইস ফ্রাঁ অর্থায়নের আবেদন করেছে আইএফআরসি। সংস্থাটির হিসাবে, এই অর্থের পরিমাণ প্রায় ২ কোটি ৩০ লাখ পাউন্ড বা ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের সমান।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নিজেদের বৈশ্বিক নেটওয়ার্ক সক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছে রেড ক্রস।

সূত্র: বিবিসি বাংলা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন