গাজা যুদ্ধ থেকে ফিরে এক ঘণ্টায় ২ ইসরাইলি সেনার আত্মহত্যা

গাজা যুদ্ধ থেকে ফিরে এক ঘণ্টায় ২ ইসরাইলি সেনার আত্মহত্যা
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ থেকে ফেরার পর মাত্রেএক ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করেছেন দুই ইসরাইলি সেনা। তাদের একজন তেলআবিবের উত্তরে নেতানিয়া শহরে এবং অন্যজন অধিকৃত পশ্বিম তীরের দক্ষিণাঞ্চলে মারা যান। হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়, গাজা উপত্যকায় যুদ্ধে অংশ নেওয়ার পর ওই দুই সেনা তীব্র মানসিক সংকটে ভুগছিলেন।

বিজ্ঞাপন

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ২১ জন ইসরাইলি সেনার আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। যুদ্ধ শুরুর আগে একই সময়ে এ সংখ্যা ছিল ১২।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন