নতি স্বীকার করানোর যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: পেজেশকিয়ান

নতি স্বীকার করানোর যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত

জোরপূর্বক বশ্যতা স্বীকার করানোর উদ্দেশ্যে চালানো কোনো চাপ ইরান মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র তার অধিকার রক্ষা এবং তার সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় অব্যাহত রাখবে।

প্রেসিডেন্ট হিসেবে তার শপথগ্রহণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শুক্রবার দেওয়া টেলিভিশন ভাষণের তৃতীয় ও চূড়ান্ত পর্বে পেজেশকিয়ান বলেন, ‘যদি তারা আমাদের জোরপূর্বক বশ্যতা স্বীকার করাতে চায়, আমরা লড়াই করব। আমরা পিছু হটব না, মাথা নত করব না। যখন আমরা আমাদের অধিকার রক্ষা করতে সক্ষম, তখন কেন আমরা ইসরাইলের কাঙ্ক্ষিত পথে চলব?’

বিজ্ঞাপন

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন