আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের তিরস্কার, সম্পর্ক নেই আগের মতো

আমার দেশ অনলাইন

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের তিরস্কার, সম্পর্ক নেই আগের মতো

ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলায় সহায়তা করতে যুক্তরাজ্য অস্বীকৃতি জানানোয় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) সম্পর্ক এখন আর আগের মতো নেই।

এর আগে ইরানে ট্রাম্পের পদক্ষেপের কড়া সমালোচনা করে স্টারমার বলেছিলেন, আকাশ থেকে হামলা চালিয়ে কোনো দেশের ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ করায় যুক্তরাজ্য বিশ্বাসী নয়। এ ছাড়া বিমান হামলা চালানোর জন্য প্রথমে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করার অনুমতি না দেওয়ার বিষয়েও নিজের অবস্থানের পক্ষে সাফাই গান তিনি।

বিজ্ঞাপন

তবে স্টারমার বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশ এবং সেখানে অবস্থানরত নিজেদের বাহিনীর সুরক্ষায় যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে যুক্তরাজ্য।

দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্টারমারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ‘স্টারমার কোনো সাহায্যই করেননি। আমি কখনোই ভাবিনি, যুক্তরাজ্যের কাছ থেকে এমন কিছু দেখব।’

ট্রাম্প আরও বলেন, ‘আসলে দুনিয়া বদলে গেছে। আপনার দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, এখন তা ভিন্ন। এটা দেখে খুব খারাপ লাগছে যে আমাদের সম্পর্ক আর আগের মতো নেই। সূত্র: দ্য গার্ডিয়ান ও দ্য সান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন