আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান-হিজবুল্লাহ মিলে একযোগে ১০০ রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসরাইলে

আমার দেশ অনলাইন

ইরান-হিজবুল্লাহ মিলে একযোগে ১০০ রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসরাইলে
ছবি: সংগৃহীত

আল-জাজিরা জানিয়েছে, কয়েক মিনিটের মধ্যে ইসরাইলে অন্তত তিন দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে একযোগে এ আক্রমণ চালানো হয়।

ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে বলে দাবি ইসরাইলের। উদ্ভূত পরিস্থিতিতে ইসরাইলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

আল-জাজিরার প্রতিনিধি জানান, উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন বাজছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন