ইরানে ঢুকতে পারবেন জাতিসংঘের পরমাণু পরিদর্শকেরা

ইরানে ঢুকতে পারবেন জাতিসংঘের পরমাণু পরিদর্শকেরা
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের আবারও ইরানে প্রবেশের অনুমতি দেবে তেহরান।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সাক্ষাৎকারে ইরানে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, জানতে চাইলে পেজেশকিয়ান বলেন, ‘এটি সম্পূর্ণ সঠিক।’

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ওপর আগে আরোপ করা বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলেও তিনি একই কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, পরিদর্শকেরা ইরানে এসে পরিদর্শন করতে চাইলে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা ও চুক্তিতে পৌঁছানো সম্ভব।

তিনি বলেন, এ বিষয়ে চলমান আলোচনার মধ্যেই নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে সমঝোতা করা যেতে পারে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন