আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে হামলা মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা: সিনেটর ওয়ারেন

আমার দেশ অনলাইন

ইরানে হামলা মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা: সিনেটর ওয়ারেন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ অবৈধ এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, কংগ্রেস ট্রাম্পকে আরেকটি প্রজন্মকে চিরস্থায়ী যুদ্ধে টেনে নেওয়ার অনুমতি দিতে পারে না।

Waren

সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে নিয়ে গেছেন। তিনি জানতে চান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিনদের জীবন উৎসর্গ করতে চাইছেন কোন স্বার্থে? শাসনব্যবস্থার পরিবর্তন? এমন যুদ্ধকে প্রেসিডেন্টের শীর্ষ সামরিক উপদেষ্টা অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন। এমন একটি যুদ্ধ, যার ভিত্তি মিথ্যা। এমন যুদ্ধ, যা আমাদের নিরাপদ করবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি ছিল। কিন্তু ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে কূটনীতির পথে না গিয়ে মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। তার মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিপরোয়া ও বিপজ্জনক। তিনি বলেন, ইরান যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...