পশ্চিম তীরে হামলার পর দলের সব কর্মসূচি বাতিল করলেন নেতানিয়াহু

পশ্চিম তীরে হামলার পর দলের সব কর্মসূচি বাতিল করলেন নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরে গুলিবর্ষণ ও হামলার ঘটনার পর শুক্রবার সকালে নিজের দল লিকুদ পার্টির সব রাজনৈতিক কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কয়েকদিন আগে এ নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞাপন

লিকুদ পার্টির এক বিবৃতিতে বলা হয়, জুদিয়া জংশনে ভয়াবহ হামলার ঘটনার পর নেতানিয়াহু শুক্রবার সকালে লিকুদের পূর্বনির্ধারিত সব রাজনৈতিক কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছেন। সূত্র: এএফপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন