ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন

তৃতীয় স্থানে থাকা প্রার্থীর সমর্থন পেলেন বলসোনারো

তৃতীয় স্থানে থাকা প্রার্থীর সমর্থন পেলেন বলসোনারো
ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রতি সমর্থন জানিয়েছেন প্রথম দফার ভোটে তৃতীয় স্থানে থাকা প্রার্থী অগুস্তো কুরি।

তার এ সমর্থন বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে বলসোনারোর অবস্থানকে আরো শক্তিশালী করেছে।

বিজ্ঞাপন

গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফার ভোটে কুরি প্রায় ৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৭ শতাংশ এবং লুলা পেয়েছেন ৪৫ শতাংশ ভোট।

সমর্থন ঘোষণার পর এক বিবৃতিতে কুরি বলেন, ‘আমার সমর্থন কোনো শর্তহীন প্রতিশ্রুতি নয়।’

সূত্র: বাসস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন