যুক্তরাষ্ট্রভিত্তিক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের বিশ্লেষক ট্রিটা পারসি বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা সফল করতে হলে যুক্তরাষ্ট্র ও ইরানকে কেবল হরমুজ প্রণালি নয়, আরো অনেক বিষয়ে সমঝোতায় পৌঁছাতে হবে।
তিনি আল জাজিরাকে বলেন, ‘আলোচনায় হরমুজ প্রণালি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
পারসি উল্লেখ করেন, জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ) পুরো অঞ্চলে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল।
তার মতে, যদি ওই সমঝোতা স্মারককেই নতুন কূটনৈতিক উদ্যোগের ভিত্তি হিসেবে ধরা হয়, তাহলে পরিস্থিতি ‘আগের অবস্থায় ফিরে যাবে, এবং তা আরো বাজেভাবে’। কারণ ইসরাইল এখনো লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে, যা পুরো অঞ্চলজুড়ে যুদ্ধবিরতির দাবির পরিপন্থি।
তবে পারসি সতর্ক করে বলেন, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার সুযোগ কোনো পক্ষেরই নেই। তার ভাষায়, ‘দিন শেষে এর বিকল্প হবে বিপর্যয়কর ।’
তিনি আরো বলেন, ইরান এখনো এ বিষয়ে সংশয়ে রয়েছে যে, কূটনীতির প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদিচ্ছা আসলেই আছে কি না। তেহরানের ধারণা, সামরিক পদক্ষেপ কার্যকর কোনো বিকল্প নয়—এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রাম্প দীর্ঘমেয়াদি কোনো সমঝোতায় অঙ্গীকারবদ্ধ হবেন না।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


