হরমুজে বাধা ছাড়াই পার হচ্ছে ইরানি জাহাজ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজে বাধা ছাড়াই পার হচ্ছে ইরানি জাহাজ
ছবি: আল-জাজিরা

ইরানের তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী অন্যান্য জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

দেশটির ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বেশ কয়েকটি ইরানি জাহাজ কোনো ধরনের বাধা ছাড়াই অবরোধের সীমানা পার হতে শুরু করেছে।

বিজ্ঞাপন

সামুদ্রিক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ইরানের বন্দরের উদ্দেশ্যে আসা একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ইরানি জাহাজ অবরোধ অঞ্চল পার হয়েছে। এছাড়া গবাদি পশুর রসদবাহী আরেকটি জাহাজও অবরোধ অঞ্চল দিয়ে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।

এর মাধ্যমে নৌ অবরোধের সম্পূর্ণ অবসান না হলেও তা তুলে নেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিনরা এখন ইরানি জাহাজগুলোকে এই সমুদ্রসীমা অতিক্রম করে উন্মুক্ত সমুদ্রে যাওয়ার এবং পুনরায় ইরানি বন্দরে ফিরে আসার অনুমতি দিচ্ছে।

ইরানিদের কাছে এটি আগামী শুক্রবারের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের একটি ‘শুভেচ্ছা নিদর্শন’ হতে পারে। ইরান দীর্ঘদিন ধরেই এই পদক্ষেপের জন্য অপেক্ষা করছিল।

উল্লেখ্য, ইরানিরা সব সময় বলে আসছিল যে যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে না, আর এই পদক্ষেপের মাধ্যমে মার্কিনদের প্রতিশ্রুতি রক্ষার সেই পরীক্ষা শুরু হলো।

ইরানিদের মতে, এই প্রক্রিয়া ধারাবাহিক হওয়া উচিত এবং এটি বজায় থাকা দরকার।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...