নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক পরিবারের তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার ভোরে আব্দুল মান্নান এবং পাঁচ ঘণ্টা পর তার ছেলে সিয়াম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায়।
মৃতরা হলেন সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা (৩৫) ও ছেলে সিয়াম (১৯)। তাদের লাশ কুমিল্লায় একসঙ্গে দাফন করা হয়েছে। ১১ জুন ঘটনাটি ঘটেছে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণের ঘটনায় সুলতানার শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পরিবারের আরেক সদস্য মিম (১৩)। তার শরীরের ৪১ শতাংশ পুড়ে গেছে। এছাড়া প্রতিবেশী শিশু হযরত আলীও চিকিৎসাধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

