আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবারও বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

আমার দেশ অনলাইন

আবারও বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন
ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে দুই দিনের শান্তি আলোচনার পর বন্দি বিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। চার মাসের মধ্যে প্রথমবারের মতো বন্দি বিনিময় হলো। রাশিয়া থেকে ১৫৭ জন ইউক্রেনীয় বন্দিকে ফেতর দেওয়া হয়। অপরদিকে ইউক্রেন ফেরত দেয় ১৫৭ জন রুশ সেনাকে। খবর বিবিসির।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে আলোচনায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল অংশ নেয়। আলোচনার প্রধান বিষয় ছিল ভূখণ্ড ছেড়ে় দেওয়া এবং ইউক্রেনের নিরাপত্তা সুরক্ষার নিশ্চয়তা দেওয়া। তবে আলোচনায় এখনো কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামোর ওপর হামলা জোরদার করেছে এবং দুই পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির যুদ্ধ অব্যাহত রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ বলেছেন, ইউক্রেনের ভেতরে ড্রোন হামলার জন্য রাশিয়া যে স্টারলিংক টার্মিনাল ব্যবহার করছিল, সেগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

একই দিনে রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে ধরা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...