আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে স্থল সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে যা বললেন মার্কিন সিনেটর

আমার দেশ অনলাইন

ইরানে স্থল সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে যা বললেন মার্কিন সিনেটর
ছবি: আল জাজিরা

ইরানে মার্কিন স্থল সেনা মোতায়েনের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তার মতে, ইরানে স্থল সেনা মোতায়েনের প্রয়োজন নেই। যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলবে বলে মনে করেন তিনি।

ওয়াশিংটন ডিসিতে এই রিপাবলিকান সিনেটর সাংবাদিকদের বলেন, ‘আমি এখনই এই সংঘাতের শেষ দেখছি না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি মনে করি, যুদ্ধের লক্ষ্য হলো ইরান যাতে পুনরায় ইউরেনিয়াম উৎপাদন করতে না পারে, তা নিশ্চিত করা। সেই সঙ্গে আমাদের আঘাত করার জন্য ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা এবং কখনো পারমাণবিক কর্মসূচিতে যাতে ফিরে যেতে না পারে, তা নিশ্চিত করা।’

গ্রাহাম আরো বলেন, ‘এই লক্ষ্য পূরণে আরো কয়েক সপ্তাহ বাকি আছে। পরবর্তীতে আমরা পরিস্থিতি মূল্যায়ন করব।’

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন