একতরফা দাদাগিরি রুখতে চীন-রাশিয়ার ঐকমত্য

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

একতরফা দাদাগিরি রুখতে চীন-রাশিয়ার ঐকমত্য
ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। ছবি: বিবিসি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি চীন-রাশিয়ার মধ্যে কৌশলগত সমন্বয় আরো জোরদার করা এবং সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীরতর করার বিষয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

তারা বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা এবং অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে আরো প্রায় ২০টি নথিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

চীন ও রাশিয়ার কর্মকর্তারা বাণিজ্য, প্রযুক্তি, মেধাস্বত্ব এবং বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন।

সমঝোতায় স্বাক্ষরের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও রাশিয়ার সম্পর্ক ক্রমশ উন্নত হয়েছে এবং তা এখন সর্বোচ্চ স্তরের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে।

তিনি আরো বলেছেন, দুই দেশ সমান মর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্মানের সঙ্গে একে অপরের সঙ্গে আচরণ করেছে।

তার দাবি, দ্বিপক্ষীয় সম্পর্ক এখন ‘একটি নতুন সূচনা বিন্দুতে’ পৌঁছেছে।

শি জিনপিং আরো বলেছেন, চীন ও রাশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়াবে।

তিনি বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা এবং সব ধরনের একতরফা দাদাগিরি ও ইতিহাসকে উল্টে দেওয়ার প্রচেষ্টা বিরোধিতা করতে চীন ও রাশিয়াকে দৃঢ়ভাবে দায়িত্বশীল বৃহৎ শক্তি হিসেবে ভূমিকা পালন করতে হবে।

সূত্র: বিবিসি বাংলা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন