ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার চালানো এ হামলার পর সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।
ইয়েমেনের সামরিক মুখপাত্র ও পরিবহন মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বিমানবন্দর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে গত ৭ অক্টোবরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছিল। ওই সময় রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র পড়ায় কায়রো থেকে আসা একটি বিমান জেদ্দায় অবতরণে বাধ্য হয়।
বারবার হামলার ঘটনায় বেসামরিক মানুষের জীবন ও বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের পরিবহন মন্ত্রণালয়। দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এ বিমানবন্দর দিয়ে মানবিক সহায়তা, চিকিৎসাসামগ্রী ও ত্রাণ পৌঁছানো হয়।
সূত্র: গালফ নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


