যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। তার এই শুল্ক আরোপের ফলে ইতোমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা।
বিবিসির অর্থনীতিবিষয়ক সম্পাদক ফয়সাল ইসলাম বলেন, ট্রাম্পের এই শুল্কারোপ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। তিনি বলেন, শুল্ক থেকে পাওয়া রাজস্বের পরিমাণ লাইন চার্টে বসালে বিষয়টি আরও স্পষ্ট হবে।
তিনি উল্লেখ করেন, এক ধাপে এত বেশি শুল্কারোপ গত ১০০ বছরে দেখা যায়নি। ‘ভীষণভাবে সুরক্ষিত মার্কিন অর্থনীতির আমলে’ ১৯৩০ সালে সবশেষ এ ধরনের উচ্চ রাজস্ব আদায়ের নজির দেখা গিয়েছিল।
এবার নতুন করে শুল্ক আরোপের পর এক রাতেই বিশ্বজুড়ে পুঁজিবাজারের দরপতন ঘটে। বিশেষ করে এশিয়ার বাজার পরিস্থিতি দেখেও বিষয়টির প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর ব্যাপক শুল্ক আরোপ করা হয়েছে। চীন ৩৪ শতাংশ, ভিয়েতনাম ৪৬ শতাংশ, তাইওয়ান ৩২ শতাংশ, ইন্দোনেশিয়া ৩২ শতাংশ, জাপান ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়া ২৫ শতাংশ, থাইল্যান্ড ৩৬ শতাংশ, মালয়েশিয়া ২৪ শতাংশ, কম্বোডিয়া ৪৯ শতাংশ, বাংলাদেশ ৩৭ শতাংশ, ভারত ২৬ শতাংশ, পাকিস্তান ২৯ শতাংশ, সিঙ্গাপুর ১০ শতাংশ, নেপাল ১০ শতাংশ, ফিলিপাইন ১৭ শতাংশ, শ্রীলঙ্কা ৪৪ শতাংশ, মিয়ানমার ৪৪ শতাংশ এবং লাওস ৪৮ শতাংশ।
ফয়সাল ইসলাম বলেন, এশিয়ার দেশগুলোর ওপর আরোপিত শুল্ক সত্যিই বিস্ময়কর। এটি হাজারো কোম্পানি, কারখানা এবং সম্ভবত পুরো দেশগুলোর ব্যবসায়িক মডেল ভেঙে দেবে।
বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলোর তৈরি কিছু সরবরাহ শৃঙ্খল তাৎক্ষণিকভাবে ভেঙে পড়বে। এর অনিবার্য প্রভাব তাদের চীনের দিকে ঠেলে দেওয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



