ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা এখন দুঃস্বপ্ন বা কল্পনায় পরিণত হয়েছে। ইয়াং জার্নালিস্ট ক্লাবের বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইহুদিবাদী সাময়িকী গ্লোবসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ‘আয়রন রেডিয়েশন’ নামের লেজার নিয়ন্ত্রিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ইরানি ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা ইসরাইলের জন্য এখন দুঃস্বপ্নের মতো। সাময়িকীতে আরো বলা হয়েছে, তেল আবিবের এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর হুমকি মোকাবিলায় সক্ষম হবে বলে মনে করা হলেও এই সিস্টেম হিজবুল্লাহর ড্রোনকেও ঠেকাতে পারছে না।
মঙ্গলবার রাতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বড় ধরনের হামলা চালায় ইরান। ইরানের সেই হামলা কোনো অবস্থাতেই প্রতিরোধ করতে পারেনি ইসরাইল। গ্লোবস বলছে, হামলা প্রতিহত না করার পেছনে রয়েছে ইসরাইলের ‘আয়রন রেডিয়েশন’ নামের লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা। সাময়িকীতে ইসরাইলের কথিত ‘প্রতিরক্ষা-বিপ্লবের’ তীব্র সমালোচনাও করা হয়।
ওই সাময়িকীতে লেখা হয়েছে, কথা ছিল উত্তর ইসরাইল তথা অধিকৃত উত্তর ফিলিস্তিনের আকাশকে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে নিরাপদ রাখবে এই ব্যবস্থা, কিন্তু সাম্প্রতিক যুদ্ধে তা কোনো ভূমিকাই রাখতে পারেনি।
লেজার নিয়ন্ত্রিত এই প্রতিরক্ষা সিস্টেমের কথা ব্যাপকভাবে প্রচার করেছে ইসরাইল। যেখানে বলা হয়েছিল, ইসরাইলি মুদ্রায় তথা শেকেলের হিসাবে কয়েকশ কোটি শেকেল দামের এই সিস্টেম বা বিমান প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে সক্ষম হবে। কিন্তু বাস্তবতা পুরোই উল্টো। এই সিস্টেম, ইরানের অনেক বেশি দ্রুতগতির ও ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ঠেকানো দূরের কথা, লেবাননের হিজবুল্লাহর ড্রোন ঠেকাতেও ব্যর্থ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর
ইসরাইলি হামলায় ইরানে নারী ও শিশু নিহত, তেহরানে বিস্ফোরণের শব্দ