দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: জ্যেষ্ঠ কর্মকর্তা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: জ্যেষ্ঠ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা কামাল খারাজি।

সেইসঙ্গে উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি, যাতে দেশগুলো চাপে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে যেতে রাজি করায়।

বিজ্ঞাপন

তেহরানে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি একথা বলেন।

তিনি আপাতত কূটনৈতিক পন্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, এই যুদ্ধের অবসান কেবল অর্থনৈতিক চাপ বা আঘাতের মাধ্যমেই সম্ভব।

এর মধ্য দিয়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের দশম দিনে এসে সরকারের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিলেন খারাজি।

সোমবার সিএনএন-কে খারাজি বলেন, আমি এখন আর কূটনীতির কোনো সুযোগ দেখছি না। কারণ, ট্রাম্প অন্যদের প্রতারিত করছেন। তিনি প্রতিশ্রুতি রক্ষা করছেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন