রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি সৌদির

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি সৌদির
ফাইল ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পাল্টা জবাব হিসেবে প্রায় প্রতিদিনই সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা।

অন্যদিকে, ইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকারের সমর্থনে হুথিদের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটিতে গত জুলাইয়ে নতুন করে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘাত চলছে।

বিজ্ঞাপন

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘হুথি সন্ত্রাসীদের ছোড়া রিয়াদ অভিমুখী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।’

এর কয়েক ঘণ্টা আগে আল-মালিকি জানিয়েছিলেন, ইয়েমেন ও সৌদি আরবে হামলা চালানোর কাজে ব্যবহৃত হুথিদের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করেছে জোটের বাহিনী। একই সঙ্গে দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টিকারী স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: গালফ নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...