ইউক্রেনের গুরুত্বপূর্ণ এলাকা দখল করল রাশিয়া

ইউক্রেনের গুরুত্বপূর্ণ এলাকা দখল করল রাশিয়া

পূর্ব ইউক্রেনের কোস্তিয়ানতিনিভকা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। ডোনেৎস্ক অঞ্চলে এটি একটি গুরুত্বপূর্ণ শহর, যেটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছিল রাশিয়া।

ভিডিওতে দেখা গেছে, পুতিন একটি সামরিক কমান্ড পোস্টে গিয়ে শীর্ষ সেনা কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন গ্রহণ করছেন। পুতিন বলেন, এই শহর দখল করা রাশিয়ার জন্য একটি বড় কৌশলগত সাফল্য।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ইউক্রেন সম্প্রতি দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, বিশেষ করে রাশিয়ার তেল শিল্প লক্ষ্য করে। তাই সীমান্ত এলাকায় নিরাপত্তা অঞ্চলের আকার আরো বড় করতে হবে।

এদিকে, ইউক্রেন এখন পর্যন্ত রাশিয়ার এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানান, যুদ্ধের পঞ্চম বছরে এসে তাদের সেনারা কোস্তিয়ানতিনিভকা শহর পুরোপুরি দখল করেছে।

গেরাসিমভের মতে, কোস্তিয়ানতিনিভকা ছিল ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটি, যা স্লোভিয়ানস্ক–ক্রামাতোরস্ক–কোস্তিয়ানতিনিভকা প্রতিরক্ষা লাইনের অংশ।

পুতিন বলেন, এই শহর ডনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও শিল্পকেন্দ্র। তাই এটি দখল করা সামরিকভাবে অনেক গুরুত্বপূর্ণ।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন