ইরানে সরকার পতনের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানে সরকার পতনের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর

ইরানের সরকার পতনের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে ইসরাইল ও মুক্ত বিশ্বের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্মোত্রিচ বলেন, ‘এই যৌথ অভিযান ইরানকে দুর্বল করার ক্ষেত্রে অনেক সাফল্য এনেছে, সেগুলো বৃথা যাবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের নিজেদেরই এবং সৃজনশীল উপায়ে এই শাসনব্যবস্থা উৎখাত করার অভিযান চালিয়ে যেতে হবে। নিশ্চিত করতে হবে যে ইরানের কাছে যেন কখনোই পারমাণবিক অস্ত্র না থাকে।’

হামলা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও স্মোত্রিচ লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘এটা আমাদের যুদ্ধ। আমাদের যোদ্ধা এবং আমাদের উত্তরাঞ্চলের বাসিন্দাদের তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাব।’

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে সমঝোতা হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি নতুন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। অথচ তেহরানের পক্ষ থেকে বলা হয়েছিল, এই চুক্তির আওতায় লেবাননে হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন