গাজা ভূখন্ডে ইসরাইলি বিমান হামলায় এক রাতে ১শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দেকরান বলেন, আমরা অন্তত ১শ শহীদের খবর পেয়েছি। নাগরিক নিবন্ধন তালিকা থেকে অনেক পরিবার পুরোপুরি মুছে গেছে।
তবে বিমান হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শনিবার থেকে হামাস-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতিতে নতুন করে মধ্যস্থতা শুরু করেছে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়।
গত মার্চের শুরু থেকে গাজায় চিকিৎসা, খাদ্য ও জ্বালানির প্রবেশ বন্ধ রেখেছে ইসরাইল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

