জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জর্ডানের আজরাকের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটি ও বাহরাইনের ঈসা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
এতে আরো বলা হয়, ‘সেনাবাহিনী সকালে জর্ডানের আজরাক ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর ‘আবাসন ও কল্যাণ ভবন’ এবং ‘সরঞ্জাম গুদামে ড্রোন হামলা চালিয়েছে।’
বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম গুদাম ও বিমান রক্ষণাবেক্ষণের হ্যাঙ্গারেও ড্রোন হামলা চালায় ইরান।
এছাড়া কুয়েতের ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে তাদের বাহিনী ঘাঁটিটিতে থাকা গোলাবারুদের ডিপো ও স্থলবাহিনীর রসদ সরঞ্জামে হামলা চালিয়েছে তারা।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


