মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি শত্রুতামূলক অভিযান চালানোর উদ্দেশ্যে আঞ্চলিক জলসীমার ওপর দিয়ে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, একটি শত্রুতামূলক অভিযান চালানোর উদ্দেশ্যে আঞ্চলিক জলসীমার ওপর দিয়ে ইরানের আকাশসীমায় প্রবেশ করা মার্কিন সামরিক বাহিনীর একটি আগ্রাসী এমকিউ-১ ড্রোন তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়। আজ ভোরে রেভল্যুশনারি গার্ডের আধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে ড্রোনটি ভূপাতিত করা হয়।

বিজ্ঞাপন

আইআরজিসি আরো জানায়, ‘যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন