আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানি সংবাদ সংস্থা

ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল

আমার দেশ অনলাইন

ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল

সাইবার হামলা চালিয়ে ইসরাইলের রেলব্যবস্থা অচল করে দিয়েছে ইরান। ইরানি বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে জানায়, ইসরাইলের রেলওয়ে ব্যবস্থা হ্যাক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘সাইবার আক্রমণের ফলে শত্রুর রেলব্যবস্থা অচল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ইসরাইলি রেলওয়ে স্টেশন নিরাপদ নয়।’

বিজ্ঞাপন

এদিকে, ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরাইল ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

সূত্র: তাস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...