যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে এবং ইরানে ‘আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই’।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেন, ‘আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে।’
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সাথে যৌথভাবে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ গত বুধবার বলেছেন, এই যুদ্ধ ‘কোনো সময়সীমা ছাড়াই চলবে’।
রয়টার্স এবং দ্য টাইমস অফ ইসরাইলের তথ্য অনুযায়ী, কাৎজ জানিয়েছেন, যত দিন প্রয়োজন এবং ইসরাইল-মার্কিন যৌথ অভিযানের সমস্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। সূত্র: বিবিসি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

