পাকিস্তানের পেশোয়ার কনস্যুলেট বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পাকিস্তানের পেশোয়ার কনস্যুলেট বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে এর কার্যক্রম বন্ধ করা হবে।

এক বিবৃতিতে জানানো হয়, কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি এবং আরো দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দপ্তরটি জানিয়েছে, প্রদেশটির সঙ্গে ওয়াশিংটনের সব কূটনৈতিক কার্যক্রম ও দায়িত্ব ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসে স্থানান্তরিত হবে। করাচি ও লাহোরেও তাদের মিশন রয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, ‘এই সিদ্ধান্ত আমাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা এবং সম্পদের দক্ষ ব্যবস্থাপনার প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।’

পেশোয়ার মিশন কয়েক দশক ধরে আফগান সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করে এসেছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি শান্তিচুক্তি নিয়ে আলোচনার প্রচেষ্টায় পাকিস্তান যখন কেন্দ্রীয় ভূমিকা পালন করছে, ঠিক তখনই এ ঘোষণা এলো।

সূত্র: আল জাজিরা/ফার্স্টপোস্ট

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন