মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা আরবসাগরে একটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে। সেন্টকমের দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপ করা নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল।
‘সেভান’ নামের জাহাজটিকে ইরানের তেল ও গ্যাস পরিবহনকারী একটি নেটওয়ার্কের অংশ বলে বর্ণনা করেছে সেন্টকম।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস পিঙ্কনি থেকে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার এই জাহাজকে জব্দ করে।
তারা জানায়, জাহাজটি এখন মার্কিন নির্দেশনা মেনে চলছে এবং এটিকে ইরানের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী ইরানি বন্দরে প্রবেশকারী বা বন্দর ত্যাগকারী জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞা এবং অবরোধ সম্পূর্ণরূপে কার্যকর করা অব্যাহত রেখেছে। অবরোধ শুরু হওয়ার পর থেকে ৩৭টি জাহাজকে অন্য পথে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা: নিহত ৮, আহত ৪৯