মীরসরাইয়ে এলজি, রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

মীরসরাইয়ে এলজি, রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের মীরসরাইয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, রকেট প্যারাসুট ফ্লেয়ার ও ধারালো অস্ত্রসহ নওশেদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরকসদৃশ দ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মীরসরাই থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে ডোমখালী এলাকার রওশন জামান মিস্ত্রি বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নওশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, একটি স্টিলের কিরিচ ও তিনটি লোহার তৈরি ছোরা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এলজিটিতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নওশেদ আলম ডোমখালী এলাকার রওশন জামান মিস্ত্রি বাড়ির বাসিন্দা। তার বাবার নাম জসিম উদ্দিন।

এ বিষয়ে মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মীরসরাই থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন