সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থি ও সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিরাজগঞ্জ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদস্যরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১২-এর অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি।
সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আটঘরিয়া থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, রোববার এসআরবি-১২-এর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারা দলের সদস্য আত্মসমর্পণ করেন। তাদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-6129ba-720x405.webp)