আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ইসফাহানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

আমার দেশ অনলাইন

ইরানের ইসফাহানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। মধ্য ইসফাহান প্রদেশের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

এদিকে, ইসরাইল জানিয়েছে, ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে তারা আরো দুই জ্যেষ্ঠ ইরানি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার তেহরানে চালানো এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি-নাসাব ও আমির শরীয়ত নিহত হন। তাদের দাবি, এ দুই কর্মকর্তা ‘খাতাম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন এবং তাদের মৃত্যু ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণকাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়াবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...