চলমান যুদ্ধ ইরানের শাসনব্যবস্থাকে দুর্বল করলেও এর পতন ঘটায়নি। বস্তুত ইরানের নেতৃত্ব আরো আত্মবিশ্বাসী এবং সম্ভবত আরো সাহসী হয়ে উঠেছে বলে মনে হচ্ছে।
ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বিগ্ন। কারণ তিনি একে ইসরাইলের জন্য অসুবিধাজনক বলে মনে করছেন। অনেকেই ধারণা করছেন যে তিনি পুনরায় পুরোমাত্রায় যুদ্ধ শুরু করার জন্য একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন।
হিজবুল্লাহর অব্যাহত হামলা নিয়ে অসন্তোষের মধ্যে লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন রয়েছে। যদিও এই গোষ্ঠীকে দুর্বল করার ক্ষেত্রে ইসরাইলের হামলা আর কী অর্জন করতে পারে তা স্পষ্ট নয়। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাত প্রশমনের চেষ্টায় ইসরাইলি পদক্ষেপ সীমিত করেছেন।
দেশের অভ্যন্তরে নেতানিয়াহুর ওপর চাপ ক্রমাগত বাড়ছে। অক্টোবরের আগে ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনে প্রধানমন্ত্রীর পদ হারাতে পারেন নেতানিয়াহু।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



পবিত্র কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল ইরান