যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শর্ত জানাল ইরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শর্ত জানাল ইরান
ছবি: সংগৃহীত

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি বলেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই তেহরান তাদের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, যেকোনো নতুন দফার আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘তারা অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী দফার আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।'

বিজ্ঞাপন

ইরাভানি আরো বলেন, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তারা যদি রাজনৈতিক সমাধান চায়, আমরা প্রস্তুত। তারা যদি যুদ্ধ চায়, ইরান তার জন্যও প্রস্তুত।’

সূত্র: মিডিল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন