এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা ইরানের প্রেস টিভিকে জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো নাশকতা অভিযান কঠোর প্রতিরোধের সম্মুখীন হবে, কারণ ইরানি নিরাপত্তা বাহিনী এ ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, এ ধরনের দিনের জন্য আমরা ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। ইরাক, আফগানিস্তান, সিরিয়া এবং আরও কয়েকটি জায়গায় যেসব পরিস্থিতি তৈরি হয়েছিল, সেগুলো আমাদের সামনে বাস্তবমুখী প্রস্তুতির সুযোগ করে দিয়েছে।
সূত্র আরও বলেন, এই সুযোগের জানালা ইরানি বাহিনীর জন্য অত্যন্ত উপযোগী হবে—আমরা হয় তাদের কয়েকজনকে হত্যা করব, অথবা জীবিত আটক করব।
তিনি সতর্ক করে বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং সামনে অপেক্ষা করা প্রাণঘাতী ঝুঁকির দিকে আমেরিকাকে বেশি মনোযোগ দেওয়া উচিত।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে ইরানের সংবেদনশীল স্থাপনা, বিশেষ করে পারমাণবিক সক্ষমতা নিয়ে বিমান হামলা ও স্থল অভিযান চালানোর সম্ভাবনার যে দাবি উঠেছে— তার জবাবে ইরানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। সূত্র: ইরানিয়ান প্রেস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

