মাসুদ পেজেশকিয়ান

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইল। বরং নানা প্রতিকূলতার মধ্যেও দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, শত্রুদের চাপ মোকাবিলা করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে ইরানিদের ঐক্যবদ্ধ হতে হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, নতুন একটি নগর রেলপথের প্রথম পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ‘শত্রুরা ইরানের অগ্রগতি চায় না। কিন্তু আমাদের নিজেদের মধ্যে মতপার্থক্য দূরে সরিয়ে রাখতে হবে, হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। দেশের অভ্যন্তরীণ শক্তি ও জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করে দৃঢ়তার সঙ্গে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে।’

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, ‘নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে শত্রুরা দেশের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করলেও ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন অব্যাহত রেখেছে।’

দেশের ওপর চাপ ও প্রতিকূলতা সত্ত্বেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন পেজেশকিয়ান। এ জন্য জাতীয় ঐক্য, অভ্যন্তরীণ সক্ষমতা এবং জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...