আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরাকে গ্যাস রপ্তানি বন্ধ করল ইরান

আমার দেশ অনলাইন

ইরাকে গ্যাস রপ্তানি বন্ধ করল ইরান

দক্ষিণ পারস গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলার পর ইরান থেকে ইরাকের গ্যাস আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় একথা জানিয়েছে।

ইরাক তার প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের এক-তৃতীয়াংশেরও বেশি ইরান থেকে আমদানি করে থাকে।

বিজ্ঞাপন

বুধবার ভোরের দিকে বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র দক্ষিণ পারসে হামলা চালায় ইসরাইল। এতে গ্যাসক্ষেত্রটির একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স আগুন ধরার খবর দেয় ফার্স নিউজ।

দক্ষিণ পারস হলো বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র, যেখানে কাতার ও ইরান উভয় দেশই তাদের নিজস্ব গ্যাস স্থাপনা পরিচালনা করে থাকে। সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন