আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরাকের ২ মার্কিন বিমানঘাঁটিতে এক দিনে ৮ বার হামলা

আমার দেশ অনলাইন

ইরাকের ২ মার্কিন বিমানঘাঁটিতে এক দিনে ৮ বার হামলা

ইরাকের দুই মার্কিন বিমানঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা চালানো হয়েছে। শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত এসব হামলা চালায় ইরাকের ইরানপন্থি সশস্ত্র রাজনৈতিক দলগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে জোটটি জানিয়েছে, দেশটির আল হারির এবং আল আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

বিজ্ঞাপন

এ ছাড়া দুই বিমানঘাঁটি কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন বিমানঘাঁটিগুলোর পাশাপাশি ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে জোটটি। এতে দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে চলা সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এর পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরাইল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন