তুরস্কে ভয়াবহ দাবানল, চলছে উদ্ধার কার্যক্রম

তুরস্কে ভয়াবহ দাবানল, চলছে উদ্ধার কার্যক্রম

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে দ্বিতীয় দিনেও দাবানলের মুখে চারটি গ্রাম ও দুটি পাড়া খালি করে ফেলা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছ।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (স্থানীয় সময়) বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, ইজমিরের কুইউজাক এবং দোগানবে এলাকায় রাতভর ৪০ থেকে ৫০ কিলোমিটার (২৫–৩০ মাইল) বেগে বাতাস বইতে থাকায় আগুন আরো ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ইজমিরে সাংবাদিকদের তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার, ফায়ার-এক্সটিংগুইশিং বিমান, অন্যান্য যানবাহন ও এক হাজারেরও বেশি মানুষ কাজ করছে।

তুর্কি গণমাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে ইজমির আদনান মেনদেরেস বিমানবন্দরের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত রাখা হয়েছে।

টিভি ফুটেজে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন পাহাড়ের ওপর দিয়ে হেলিকপ্টার পানি ছিটাচ্ছে, ট্র্যাক্টরে পানির ট্যাঙ্ক বসিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন