যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর আবার চন্দ্রাভিযানে যাচ্ছে। সেই হিসাবে আগামী মার্চ মাসের শুরুতে এই অভিযানে যাওয়ার সময় ঠিক করেছিল নাসা। সবকিছু ঠিক থাকলে চাঁদের অপর পিঠের চারপাশ ঘুরে আসার জন্য চার নভোচারীকে নিয়ে পাড়ি জমাবে আর্টেমিস-২ মিশন। অভিযান সফল হলে ১০ দিন পর পৃথিবীতে ফিরে আসবেন তারা। এ মিশন হবে মহাকাশে মানবজাতির সবচেয়ে দূরপাল্লার ভ্রমণ। কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিতে রকেটে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে উড্ডয়ন স্থগিত করে নাসা।
শুক্রবার মহাকাশ সংস্থা জানিয়েছিল, তাদের আর্টেমিস-২ মিশন, যার মাধ্যমে ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে মহাকাশচারীদের পাঠানো হবে। আর কয়েক সপ্তাহের মধ্যেই উৎক্ষেপণের জন্য সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছিল সংস্থাটি। কিন্তু শনিবার সামাজিক মাধ্যম এক্সে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, দীর্ঘ স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটে হেলিয়ামের প্রবাহে সমস্যা ধরা পড়ায় মহাকাশ যানের আরো রক্ষণাবেক্ষণ প্রয়োজন।
তিনি বলেন, এই খবর হতাশ করেছে সবাইকে। বৃহস্পতিবার প্রায় ৫০ ঘণ্টার পরীক্ষায় কোনো ত্রুটি দেখা যায়নি। সংস্থাটি প্রায় নিশ্চিত ছিল যে তাদের মহড়া সফল হয়েছে। ফলে দলটি ঘোষণা করেছিল, ৬ মার্চের মধ্যেই উড্ডয়ন করতে পারবেন তারা। কিন্তু শুক্রবার রাতে প্রকৌশলীরা জানান, উৎক্ষেপণ পরিচালনার জন্য প্রয়োজনীয় হিলিয়াম প্রবাহে সমস্যা দেখা দিয়েছে।
নাসা জানিয়েছে, জ্বালানি ট্যাংক এবং কুল রকেট সিস্টেমে চাপ দেওয়ার জন্য ব্যবহৃত হিলিয়ামের অপর্যাপ্ততাকে একটি গুরুতর প্রযুক্তিগত সমস্যা হিসেবে বিবেচনা করা হয়।
১৯ ফেব্রুয়ারি কয়েক ঘণ্টা ধরে রকেটে প্রায় সাত লাখ ৩০ হাজার গ্যালন প্রোপেল্যান্ট দিয়ে জ্বালানি সরবরাহ করা হয়েছিল, যা উড্ডয়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে মনে করে নাসা। তবে আশা করা হচ্ছে, সব সমস্যা কাটিয়ে এ মিশনটি সফল হলে আর্টেমিস-৩ মিশনের পথ প্রশস্ত হবে। যেখানে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো মহাকাশচারীরা চাঁদে পা রাখবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ট্রাম্পের ভাসমান হাসপাতাল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান গ্রিনল্যান্ডের
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যে ইরানে ফের জেন-জি বিক্ষোভ