আরো দুই মুসলিম দেশের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী ইসরাইল

আরো দুই মুসলিম দেশের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী ইসরাইল

সিরিয়া ও লেবাননের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা কমিয়ে কুটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ইসরাইল। সোমবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এ কথা বলেন। ইসরাইলের অত্যাবশ্যকীয় এবং নিরাপত্তাজনিত স্বার্থ বজায় রেখে শান্তি ও স্বাভাবিকীকরণ অক্ষে নতুন দেশের অংশগ্রহণ দেখতে আমরা আগ্রহী। এজন্য সিরিয়া ও লেবাননের মতো দেশের সঙ্গে আমরা কুটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চাই। তবে গোলান মালভূমি আমাদের দখলেই থাকবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আপত্তি জানিয়ে সিরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গোলান মালভূমি আমাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এখানে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।

১৯৯৪ সালে জর্ডান এবং ১৯৭৯ সালে মিসরের পর ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে এসব স্বীকৃতি আরব দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন