ইসরাইলি বিমান হামলায় গাজায় শত শত পরিবার বাস্তুচ্যুত

ইসরাইলি বিমান হামলায় গাজায় শত শত পরিবার বাস্তুচ্যুত

গাজায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার কারণে শত শত ফিলিস্তিনি পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, উদ্ধারকর্মীরা পাঁচজনের লাশ উদ্ধার করেছে। আহত বহু সাধারণ মানুষকে গাজা শহরের আল-আহলি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যুদ্ধ বিরতির পর মার্চে আবারো গাজায় হামলা শুরু করে ইসরাইল।

গাজা শহরের বাসিন্দারা জানিয়েছেন, ইসরাইলি বাহিনী শহরের ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে শুজাইয়া, তুফাহ এবং জাইতুনসহ ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, রাতের আকাশ জুড়ে বিস্ফোরণের আলো, আতঙ্কিত হয়ে গাজার বাসিন্দাদের ছুটোছুটি করা, বিস্ফোরণের পর কোথাও কোথাও আগুনও জ্বলতে দেখা গেছে।

গাজার জাইতুন এলাকায় একটি স্কুলে হামলার খবর পাওয়া গেছে। যেখানে বাস্তুচ্যুত অনেক পরিবার আশ্রয় নিয়েছিল।

জাইতুন এলাকা থেকে সাত সন্তানের মা আবেয়ার তালবা বলেন, সবকিছু ফেলে চলে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন